অনুরোধের গানে শুভ্র দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ্র দেব
শুভ্র দেব

মার্চ মাসে মারা গেছেন শিল্পী শুভ্র দেবের বাবা। এরপর থেকে টিভিতে গান করেননি এই শিল্পী। দীর্ঘ বিরতির পর আজ শুক্রবার আবারও টিভি অনুষ্ঠানে গাইবেন তিনি।
বিটিভির ‘অনুরোধের গান’-এ আড্ডার ফাঁকে ফাঁকে উপস্থিত দর্শকদের অনুরোধে নিজের গাওয়া জনপ্রিয় কয়েকটি গান শোনাবেন শুভ্র দেব। আড্ডায় আরও থাকবেন শিল্পী দিনাত জাহান। অনুষ্ঠানটিতে নিয়মিত উপস্থিত থাকেন দুজন জনপ্রিয় শিল্পী। এবারের শিল্পী শুভ্র দেব বলেন, ‘অনেক দিন পর এমন একটি অনুষ্ঠানে গাইলাম। আমার সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘নীল চাঁদোয়া’ গানটি গাইবেন দিনাত জাহান।’
ফৌজিয়া এরিনার উপস্থাপনায় আজ রাত সাড়ে নয়টায় দেখানো হবে ‘অনুরোধের গান’।