অনুষ্ঠান করতে গিয়ে আহত ঝুমু খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুমু খান
ঝুমু খান

বাংলাদেশ টেলিভিশনের একটি ঈদের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন সংগীতশিল্পী ঝুমু খান। গতকাল দুপুরে বিটিভির একটি লোহার সিঁড়ি থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বাঁ চোখের ওপরের অংশে আঘাত পান তিনি। পরে সুরকার মিল্টন খন্দকারের সহযোগিতায় ধানমন্ডির একটি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেন। বাঁ পাশের ভ্রুতে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে বলে মুঠোফোনে জানান তিনি। চিকিৎসার পর গতকাল বিকেলে বাসায় ফেরেন। ঈদের একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তাঁর।