অনেক দিন পর প্লেব্যাকে শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দূরবীন’ ব্যান্ডের সংগীতশিল্পী শহীদ
‘দূরবীন’ ব্যান্ডের সংগীতশিল্পী শহীদ

শেষ প্লেব্যাক করেছিলেন ‘দ্য স্পাই’ ছবির জন্য জাহিদ আকবরের লেখা একটি গানে। বেশ কিছুদিন বিরতি দিয়ে আবারও প্লেব্যাক করলেন ‘দূরবীন’ ব্যান্ডের সংগীতশিল্পী শহীদ। শহীদ এবার গাইলেন হাসান ফুয়াদের ‘কাঁটা’ ছবিতে।

জিয়াউদ্দিন আলমের লেখা ‘সবকিছু আমি ভুলতে পারি’ শিরোনামের এ গানটিতে শহীদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ঐশী।

প্লেব্যাকের মাঝে এই বিরতি প্রসঙ্গে শহীদ বলেছেন, ‘প্লেব্যাক করলে সময় নিয়েই করা উচিত। তাহলে গান ভালো হয়। কিন্তু আমার সে সময় হয় না। ফলে প্লেব্যাকে কম কাজ করি।’

শহীদ আরও জানান, তাঁর নিজের ব্যবসায় সময় দিতে হয়। এ ছাড়া নিয়মিত ব্যান্ডের শো থাকে। আর প্রতিটি শোয়ের আগে অনুশীলনের জন্য প্রচুর সময় দিতে হয়। ফলে প্লেব্যাকের জন্য যে সময়টা দেওয়া দরকার, সব মিলিয়ে তাঁর হাতে সেই সময়টা থাকে না।

‘কাঁটা’ ছবির এ গানটির সুর ও সংগীত করেছেন মুশফিক লিটু।