অনেক দিন পর সুবীর নন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী সুবীর নন্দী
সংগীতশিল্পী সুবীর নন্দী

অনেক দিন পর নতুন একটি গান গাইলেন সুবীর নন্দী। ‘কলমের কালি’ শিরোনামের এই গানটি লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাসু।

গানটি একই শিরোনামের একটি মিশ্র অ্যালবামে প্রকাশ পেয়েছে। গানটি প্রসঙ্গে সুবীর নন্দী বলেন, ‘এই গানে চমৎকার একটা বক্তব্য আছে। শ্রোতাদের ভালো লাগবে।’
‘কলমের কালি’ অ্যালবামে গান রয়েছে মোট চারটি। অন্য তিনটি গেয়েছেন মিঠু আহমেদ, বিন্দিয়া ও ইউসুফ। এগুলো লিখেছেন আমিনা নাজনীন ডানা, ভূঁইয়া শফিকুল ইসলাম, ডা. অমল কুমার বর্মণ।
পয়লা বৈশাখ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলের গান মাল্টিমিডিয়ার ব্যানারে বাজারে এসেছে ‘কলমের কালি’।