অবশেষে গান গাইতে ঢাকায় মোনালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনালি ঠাকুর
মোনালি ঠাকুর

গান গাইতে এবার সত্যিই ঢাকায় এলেন ভারতের এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। আজ দুপুর ১২টা ১৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকায় পৌঁছেছেন মোনালি।

আরটিভির জনসংযোগ কর্মকর্তা অরণ্য পাশা মোনালি ঠাকুরের ঢাকায় পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাত আটটায় আরটিভি স্টুডিও থেকে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। টানা পাঁচ ঘণ্টার এই অনুষ্ঠানে মোনালি তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোই পরিবেশ করবেন। মোনালি ঠাকুর লাইভ নামের এই অনুষ্ঠানে গান শেষে কাল শুক্রবার সকালে ঢাকা ছাড়বেন তিনি।

উল্লেখ্য, এর আগে দুবার একই চ্যানেলের গানের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি।