অবসরে যাচ্ছেন অ্যাডেলে

অস্কারজয়ী জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাডেলে অবসরে যাচ্ছেন আবারও। অ্যাডেলের এবারের এই অবসর চলবে টানা পাঁচ বছর। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফিমেলফার্স্ট।
‘হ্যালো’ গানটির মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে ওঠা সংগীতশিল্পী অ্যাডেলে মাত্রই ফিরেছেন টানা তিন বছরের অবসর যাপন করে। আবারও পাঁচ বছরের জন্য সংগীতজগতের বাইরে চলে যাচ্ছেন তিনি। এবারের কারণটা অবশ্য মাতৃত্বের টান বলেই জানা গেছে।
অ্যাডেলের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তিনি (অ্যাডেলে) তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের বলেছেন, নতুন গানের অ্যালবাম মুক্তির আগে তিনি পাঁচ বছরের জন্য সংগীতজগতের বাইরে থাকবেন। এখনো তিনি মাতৃপরিচয়ে নতুন আর অ্যাঞ্জেলোর (অ্যাডেলের মেয়ে) বেড়ে ওঠার বিষয়টা থেকে তিনি বঞ্চিত হতে চান না। ভক্তদের জন্য এটা অবশ্য একটা কষ্টের সংবাদই বটে।
এই মাসের শুরুতে উত্তর আয়ারল্যান্ডের এক অনুষ্ঠানে ২৭ বছর বয়সী এই তারকা সংগীতশিল্পী ঘোষণা দেন, ‘এই অনুষ্ঠানের শেষে একটি নতুন গান থাকলেও থাকতে পারে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে দেব দুলাল গুহ।