অভিধানে যোগ হলো এমিনেমের গান

২০০০ সালে মুক্তি পেয়েছিল মার্কিন র্যাপ তারকা এমিনেমের ‘দ্য মার্শাল ম্যাথার্স’ নামের অ্যালবাম। সেই অ্যালবামের জনপ্রিয় গান ‘স্ট্যান’ এমিনেম ভক্তদের মধ্যে সাড়া ফেলেছিল বেশ। গানটি সবার মুখে মুখে এমনভাবেই ছড়িয়ে যায় যে এর স্ট্যান শব্দটি এক অন্য মানেই খুঁজে পায় এবং সবশেষে স্থান করে নেয় অক্সফোর্ড ইংরেজি অভিধানে।
অক্সফোর্ড অভিধানে স্ট্যান (Stan) শব্দটির অর্থ বলছে, কোনো তারকার অন্ধভক্ত। স্ট্যান শব্দটি বিশেষ্য এবং ক্রিয়া উভয় পদ হিসেবে ব্যবহার করা যাবে।
এমিনেমের স্ট্যান গানটিতে মূলত স্ট্যানলি নামের এক ‘পাগল’ ভক্তের গল্প বলা হয়েছে। ওই ভক্তের প্রেমিকা তাঁকে ডাকতেন স্ট্যান বলে। এমিনেম ওই ভক্তের চিঠির জবাব না দেওয়ায় তিনি অন্তঃসত্ত্বা প্রেমিকাসহ আত্মহত্যা করেন। খবর পেয়ে খুব মর্মাহত হন এমিনেম এবং স্ট্যানের উদ্দেশে বলেন, এমন পাগলামি তিনি চান না। তিনি শুধু ভক্ত চান।
এর আগে বিয়ন্সের ‘বুটিলিশাস’ (Bootylicious), ড্রেইকের ‘ইওলো’ (YOLO) ও কানিয়ে ওয়েস্টের ‘ক্রে’ (Cray) শিরোনামের গানগুলো থেকে ওই শব্দগুলো অক্সফোর্ড ইংরেজি অভিধানে জায়গা করে নিয়েছে। বিবিসি।