অভিনয়ে অ্যাডেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেলে
অ্যাডেলে

হ্যালো! যেন তিন বছর ধরে সিঙ্গেলসে তাঁর অনুপস্থিতিতে ভক্তরা মনে রেখেছেন কি না, সেটাই জানতে চেয়েছেন। আর এই হ্যালো দিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন অ্যাডেলে। শুধু গানে নয়, মিউজিক ভিডিওতেও। হাভিয়ার ডোলানের পরিচালনায় ‘হ্যালো’র মিউজিক ভিডিওতেও দারুণ কাজ করেছেন অ্যাডেলে।
এখন শোনা যাচ্ছে, নিজের এই অভিনয়-প্রতিভা নিয়ে ক্যারিয়ারের আরেকটি ইনিংস খুলতে যাচ্ছেন। মিউজিক ভিডিও বানিয়ে হাত মকশো করা ডোলান এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাতে চলেছেন। আর সেই দ্য ডেথ অব জন এফ ডোনাভান নামের ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে অ্যাডেলেকে।
বন্ড সিরিজের স্কাইফল ছবিতে গান গেয়ে অস্কার জেতা অ্যাডেলের মন্তব্যেই এই গুঞ্জন আরও বেশি ছড়িয়ে পড়েছে, ‘জানি, আমার অভিনয় নিয়ে অনেকেই নাক সিঁটকাবে, তবে অভিনয়টা বেশ উপভোগই করেছি। আমি অভিনয় করতেই চাই। একদিন ডোলানের জন্য ওর ছবিতেও কাজ করব।’ ইঅনলাইন।