অরিজিতের সঙ্গে মেহরীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে গাইবেন বাংলাদেশের মেহরীন। তবে বাংলাদেশে নয়, কনসার্টটি হবে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের বাংলা ভাষাভাষীদের উদ্দেশে কনসার্টটির আয়োজন করেছে বে এন্টারটেইনমেন্ট। কিন্তু এ জন্য প্রবাসী বাঙালিদের অপেক্ষা করতে হবে আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত। মানে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৫ সালে সিঙ্গাপুরের স্টার পারফরমিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। এ সম্পর্কে বে এন্টারটেইনমেন্টের কর্ণধার ইব্রাহিম হাসান বলেন, ‘আশা করছি এটা অনেক বড় আয়োজন হবে। কারণ দেশের বাইরে অরিজিৎ ও মেহরীনের ভক্তের সংখ্যা অনেক।’
কনসার্টের টিকিট পাওয়া যাবে ১৫ নভেম্বর থেকে। আর কেনা যাবে sistic.com <http://sistic.com/> এ সাইটে।
এ বছরের ৫ ডিসেম্বর অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসার কথা রয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত কনসার্টে অংশ নেবেন তিনি।