অর্ণব বলবেন নিজের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ণব
অর্ণব

দেশে ও দেশের বাইরে অসংখ্য ভক্ত আছে সংগীতশিল্পী অর্ণবের। গান তো বটেই, তাঁর মুখ থেকে কথা শোনার অপেক্ষায়ও থাকেন অনেকেই। এবার সেই সুযোগটি সম্ভবত পাওয়া গেল।
সংগীতশিল্পী অর্ণব হাজির হচ্ছেন আরটিভির একটি লাইভ অনুষ্ঠানে। গান নয়, কথার জাদুতে মুগ্ধ করবেন তিনি। আরটিভিতে নিয়মিত প্রচার হয় টিপস অ্যান্ড ফান–বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’। আগামীকাল রাতে এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন অর্ণব।
‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি মূলত রাতজাগা দর্শকদের জন্য। এতে আগত অতিথিরা তাঁর জীবনের উত্থান-পতনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। কথা বলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। অর্ণবও তাই করবেন। তাঁর কথায় জানা যাবে জীবনের অনেক অজানা কথা। চাইলে অর্ণবের ভক্তরাও টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে যোগ দিতে পারবেন অনুষ্ঠানে। কথা বলতে পারবেন পছন্দের সংগীতশিল্পীর সঙ্গে।
‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করেন মারিয়া নূর ও তৌসিফ। প্রযোজনা করেন সোহেল রানা। এটি প্রচারিত হবে কাল রাত ১২টা ১ মিনিটে।