অশান্তির অ্যালবাম ‘মারীচ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সন্ধ্যে নামার আগে’, ‘আবার জন্ম নেব’র মতো জনপ্রিয় গানগুলোর পর ইউসূফ সাকি ব্যানার্জি পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন প্রতিষ্ঠিত বাংলা রক শিল্পীকে নিয়ে তৈরি করেছেন এক গানের দল। ক্যাকটাসের সদস্য সাকি ছাড়াও এ দলে আছেন লক্ষ্মীছাড়ার গাবু, ক্যাকটাসের বুটি, কেন্দ্রাকার বাম্পী এবং সিক্সথভেদার শুভ্র। তাঁদের প্রথম অ্যালবামটির নাম হলো মারীচ।
অ্যালবামটিতে আছে চারটি গান। প্রথম গান ‘নিল ডাউন’ আসছে ১০ আগস্ট, ইউসূফ সাকি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে। অ্যালবামটি প্রযোজনা করছেন এশা ইউসূফ। তিনি বলেন, ‘এই অশান্ত সময়ে দাঁড়িয়ে মারীচ একটি অশান্তির অ্যালবাম’।
মিউজিক ভিডিওটিতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী দিলরুবা দোয়েল ও সাবাবা বিল্লাহ্। ‘নিল ডাউন’ ছাড়াও অ্যালবামটিতে থাকছে ‘পারভিন সুলতানা’, ‘আত্মহত্যার গান’ এবং ‘মারীচ’।