অ্যাডেলের হাতভর্তি গ্র্যামি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ড। সংগীতজগতের এই আলোচিত পুরস্কার আয়োজনে এ বছর পাঁচটি পুরস্কার জিতে নেন শিল্পী অ্যাডেল। নতুন শিল্পীর পুরস্কার জিতেছেন চান্স দ্য র্যাপার। পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের তালিকায় আরও আছেন ডেভিড বাউয়ি, লালা হাথাওয়ে, বিয়ন্স, ড্রেক, অব্রে গ্রাহাম, পল জেফরিস, গ্রেগরি পর্টার, উইলিয়াম বেল, ববি রাশ, সারাহ জেরোস প্রমুখ। সংগীতের ৩২টি শাখায় পরিবেশনার জন্য তাঁরা এই পুরস্কার পান। ইয়াহু মিউজিক