অ্যাডেলের 'চুরি'


১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল লায়নেল রিচির দুনিয়া কাঁপানো গান ‘হ্যালো’। তিন দশক পেরিয়ে এসেছে একই শিরোনামে; প্রায় একই রকম শুরু দিয়ে দুনিয়া কাঁপাচ্ছেন অ্যাডেল। এই ‘হ্যালো’র আসল মালিক কে? এ নিয়ে শুরু হয়েছে ‘টানাটানি’। রিচি বলেছেন, তিনি আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন মামলা করা যায় কি না, তা ভেবে দেখতে।
আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে মন্তব্য করে রিচি বলেছেন, ‘আমাকে না জানিয়ে আপনি আমার শব্দ ব্যবহার করতে পারেন না।’
না, ভয় পাবেন না। রিচি অ্যাডেলের বিরুদ্ধে কোনো মামলা করতে যাচ্ছেন না। কথাগুলো বলেছেন নেহাতই ফাজলামো করে। যদিও দুজনের গানের শিরোনাম আর শুরুতে যে মিল আছে, এটা মানছেন অ্যাডেলও, ‘আমাদের দুজনেরই একসঙ্গে কিছু করা উচিত, আমার আর লায়নেলের।’
রিচি মামলা না করলেও গান চুরির অভিযোগে মামলার সামনে পড়তেই হচ্ছে অ্যাডেলকে। অ্যাডেলের ‘মিলিয়ন ইয়ারস অ্যাগো’ গানটির বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন কুর্দিশ-তুর্কি গায়ক আহমেত কায়া। ইনডিপেনডেন্ট।