আঁখি আলমগীরের 'অন্য' প্রতিভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানের দুনিয়ায় অবাধ বিচরণ তাঁর। কিন্তু তাঁর ভক্তরা হয়তো জানেন না, প্রায়ই কবিতা লেখেন এই গায়িকা। সেগুলো আপলোড দেন ফেসবুকে। ভক্তরা নানান মন্তব্য করেন সেই কবিতাময় স্ট্যাটাসে। তবে এবার প্রথম আলোর পাঠক ও তাঁর ভক্তদের জন্য নিজের কণ্ঠে শোনালেন স্বরচিত কবিতা। আবৃত্তির আগে জানালেন কবিতা কেন লেখেন তা-ও।