আঁখি আলমগীরের 'বৈশাখী মেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউজিক ভিডিওর দৃশ্য আঁখি আলমগীর
মিউজিক ভিডিওর দৃশ্য আঁখি আলমগীর

সব ধরনের গানেই নিজেকে চিনিয়েছেন আঁখি আলমগীর। অনেক দিন ধরেই ব্যস্ত আছেন কনসার্ট নিয়ে। এবার বৈশাখ উপলক্ষে গাইলেন নতুন একটি গান। তবে শুধু গানই নয়, চমক হিসেবে গানের সঙ্গে নেচেছেন এই শিল্পী। তাঁর নাচই দেখা যাবে মিউজিক ভিডিওতে।
‘বৈশাখী মেলা’ শিরোনামের এই গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। সুর ও সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী।
গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও আলাউদ্দিন আলীর সুরে গান গেয়েছিলাম। কিন্তু এবারের গানটি বাঙালির উৎসবকে কেন্দ্র করে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে।’
তিনি জানান, কয়েক দিন আগে গানটির মিউজিক ভিডিওর নির্মাণ করা হয়েছে। ব্যয়বহুল এ মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান। এতে কোরিওগ্রাফি করেছেন আরিফ রোহান। ভিডিওতে আঁখির সঙ্গে নেচেছেন ৩২ জনের নাচের দল। গানটি অনলাইনের বিভিন্ন মাধ্যমে দেখা যাবে।