আইভির বাবা-মা নন বিয়ন্স-জে জি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা জে জির কোলে আইভি। পাশে মা বিয়ন্স নোয়েলস
বাবা জে জির কোলে আইভি। পাশে মা বিয়ন্স নোয়েলস

এ যেন ঠিক গল্পের গরু গাছে উঠে যাওয়া কোনো মেলোড্রামা। হুট করে এত দিন পর ব্লু আইভি এই প্রশ্নটার মুখোমুখি—কে আমার বাবা? শুধু বাবা, কেন, প্রশ্ন দেখা দিয়েছে মাতৃত্ব নিয়েও। কারণ, টিনা সিলস নামে এক নারী সম্প্রতি তারকা দম্পতি বিয়ন্স নোয়েলস আর জে জির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন এই দাবিতে, আইভি তাঁদের মেয়ে নয়। আইভি নাকি তাঁরই মেয়ে।
গৃহহীন নারী টিনা সিলস নিউইয়র্কে করা মামলার আরজিতে বলেছেন, বিয়ন্সের গর্ভে জন্ম নিলেও আইভির জন্ম তাঁর ডিম্বাশয় থেকেই। এখন তিনি এর জন্য ক্ষতিপূরণ চাইছেন। দাবি করেছেন আইভির ডিএনএ টেস্টেরও। এখনো আদালত এ ব্যাপারে কোনো দিকনির্দেশনা না দিলেও ভালোই উটকো ঝামেলাতে ফেঁসেছেন এই সংগীত দম্পতি।
অবশ্য সিলস এর আগেও কিম কারদাশিয়ান, এমনকি মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে অদ্ভুতুড়ে দাবির সব মামলা করে হেরেছেন। ফলে তাঁর এই নতুন দাবির সত্যতা নিয়েও কারও কারও মনে সন্দেহ আছে। জি নিউজ।