আকৃতি কাক্কর গাইলেন ডিজে আকসের সুরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউটের গায়িকা আকৃতি কাক্কর গাইলেন বাংলা গান। ‘সুখের মিছিলে’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ডিজে আকস। কদিন আগে বলিউডের একটি স্টুডিওতে গানটির রেকডিং করা হয়। বাংলাদেশের এই সুরকার ও সংগীত পরিচালক বলিউডে নিয়মিত কাজ করেন। সংগীত পরিচালনার পাশাপাশি বিভিন্ন ছবির গানের রিমিক্স ভার্সন তৈরি করেন। গানটির কথা লিখেছেন বাংলাদেশী গীতিকার রবিউল ইসলাম। চট্টগ্রামের ছেলে হলেও ডিজে আকস থাকেন দুবাই। দুবাইয়ের মিউজিক প্রসিউসার হিসেবে ‘ওয়াল্ডর্স টপ ডিজে’ অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
এ ছাড়া বলিউডের বেশ কিছু ছবিতে কাজ করেছেন ডিজে আকস।