আগামীকাল 'ব্যান্ড ফেস্ট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল চ্যানেল আই চত্বরে আয়োজন করা হয়েছে ‘ব্যান্ড ফেস্ট ২০১৬’। তৃতীয়বারের মতো এ আয়োজনে অংশ নেবে ২৭টি ব্যান্ড।
বেলা ১১টা ৫ মিনিটে শুরু হবে এই ফেস্ট।
জানা গেছে, ‘উচ্চারণ’র ব্যান্ডের পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হবে এ আয়োজন। এরপর একে একে গান পরিবেশন করবে অবসকিউর, তীরন্দাজ, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ব্ল্যাক, জলের গান, ডিফারেন্ট টাচ, দুরবীন, মেহরীন, শিরোনাহীন, বাংলাদেশ, মেট্রিক্যাল, স্পন্দন, কার্নিভাল, দ্য ম্যানেজার, তরুণ, কনক্লুশন, সিন, পরাহো, যাত্রী, এলআরবিসহ ২৭টি ব্যান্ড। ফেস্টটি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এবারের ব্যান্ড ফেস্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, মৌসুমী বড়ুয়া, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। চ্যানেল আই আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে।