আজ কল-এর গানে হৃদয় খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিউশন ধারার গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান। পপ ফিউশনের সঙ্গে বাংলার মিশেলে সুর করে তিনি জয় করেছেন শ্রোতাদের মন। আজ হৃদয় খানের কণ্ঠে সরাসরি গান শুনতে পারবেন তাঁর ভক্ত ও শ্রোতারা। সরাসরি ফোনে কথা বলার সুযোগও পাবেন তাঁরা। দেশ টিভির ঈদের বিশেষ কল-এর গান অনুষ্ঠানে আজ রাত ৯টা ৪৫ মিনিটে ভক্তদের অনুরোধে গান গাওয়ার পাশাপাশি ফোনে তাঁদের সঙ্গে কথা বলবেন তরুণ এ সংগীতশিল্পী।
দেশ টিভি সূত্রে জানা গেছে, স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে ঈদের বিশেষ কল-এর গান। আজ অনুষ্ঠানটিতে আসছেন হৃদয় খান। ফরিদা লিমার প্রযোজনায় এর সঞ্চালক মুনিয়া।
অনুষ্ঠান চলার সময় হৃদয় খানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলার জন্য ও গান শোনার অনুরোধ করতে ৮৩৩২৫০৯ কিংবা ৮৩৩২৭৫৪ নম্বরে ফোন করতে হবে।