আজ গাইবেন আতিফ আসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে গান গাইবেন বলিউডের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।
গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড। আতিফ আসলাম ছাড়া আজকের অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে মমতা শর্মা ও আকৃতি কাক্কারের।
কনসার্ট শুরুর আগে বেলা ১১টায় শিল্পীরা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন বলেও জানা গেছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন।