আজ গাইবেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকাইয়া হাসিন
রোকাইয়া হাসিন
সারা বিল্লাহ
সারা বিল্লাহ

গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ গান শোনাবেন নন্দিত শিল্পী রোকাইয়া হাসিন। রবীন্দ্রসংগীতশিল্পী রোকাইয়া হাসিনের একক এই সংগীতসন্ধ্যা শুরু হবে সন্ধ্যা ছয়টায়। দুই ঘণ্টার অনুষ্ঠানটিতে রোকাইয়া রবীন্দ্রসংগীত ছাড়াও ষাটের দশকের বেশ কিছু জনপ্রিয় গানও শোনাবেন বলে জানিয়েছেন।
তিনি সংগীতের চর্চা করছেন প্রায় চার দশক। ছায়ানট সংগীত বিদ্যায়তন থেকে সংগীত বিষয়ে পাঁচ বছরের কোর্স সম্পন্ন করা রোকাইয়া হাসিন প্রয়াত সুরকার ও রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ আবদুল আহাদ, ওয়াহিদুল হক এবং সন্জীদা খাতুনের ছাত্রী ছিলেন। প্রয়াত অজিত রায়ের কাছেও তিনি গানের তালিম নিয়েছেন।
এদিকে আজ এবিসি রেডিওতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন সংগীতশিল্পী সারা বিল্লাহ। শ্রোতাদের তিনি গান শোনাবেন দুপুর ১২টা থেকে এবিসি রেডিওর জনপ্রিয় ‘হিট হট’ অনুষ্ঠানে। আরজে শারমীনের উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হবে বেলা ১১টায়। চলবে বেলা দুইটা পর্যন্ত।
সারা বিল্লাহর এখন পর্যন্ত দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর একটি একক এবং অন্যটি মিশ্র অ্যালবাম।