আজ গাইবেন ফরিদা পারভীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ গান শোনাবেন ফরিদা পারভীন। ‘সময় গেলে সাধন হবে না’ শিরোনামে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে তাঁর একক গানের আসর। মুঠোফোনে ফরিদা পারভীন বলেন, ‘ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে অনেক দিন পরে গাইতে যাচ্ছি। শিরোনামের সঙ্গে মিল রেখে শুধু লালন ফকিরের গানই গাইব।’ আজকের অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃপক্ষ।