আজ গান শোনাবেন পূরবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী পূরবী কৌটিশ
সংগীতশিল্পী পূরবী কৌটিশ

ইন্ডিয়ান আইডলের সেরা দশের প্রতিযোগী সংগীতশিল্পী পূরবী কৌটিশ আজ দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য গান গাইবেন। পূরবী ইন্ডিয়ান আইডলের সিজন ৬ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন। প্রথমবারের মতোই গান গাইতে বাংলাদেশে এসেছেন তিনি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই গানের অনুষ্ঠানটি। ‘ক্লাব এশিয়া পূরবী লাইভ’ নামের এ অনুষ্ঠানটি শুরু হবে আজ রাত ৯টা ৪৫ মিনিটে।
অনুষ্ঠানের প্রযোজক শাহরিয়ার ইসলাম জানিয়েছেন, ‘ঈদ উপলক্ষে আমাদের এখানে গাইতে এসেছেন পূরবী। আরটিভির দর্শকদের আনন্দ দিতেই তাঁকে আনা হয়েছে। পূরবী কৌটিশ তাঁর গাওয়া জনপ্রিয় কিছু গান শোনাবেন। তবে এর মধ্যে বেশির ভাগই গানই হিন্দি।’
আরটিভির তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিও থেকে তিন ঘণ্টা ব্যাপী এ অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমব্রিন। এরই মধ্যে পূরবী কৌটিশ বাংলাদেশে এসে পৌঁছেছেন। অনুষ্ঠান শেষে আগামীকাল তাঁর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
১৮ বছর বয়সী এ শিল্পীর জন্ম ভারতের পাঞ্জাবে। ২০১২ সালে তিনি ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় নাম লেখান। তারপর সেরা দশের মধ্যে জায়গা করে নেন। পুরোপুরি পেশাদার এ শিল্পী হিন্দি সিনেমার জন্যও গান গেয়েছেন। পূরবী নিয়মিত বিভিন্ন কনসার্টেও অংশ নিয়ে থাকেন।