আজ গান শোনাবেন ফেরদৌস আরা

নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা
নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা

অনুষ্ঠানের নাম ‘তোমায় গান শোনাব’। এ অনুষ্ঠানেই আজ গাইবেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। তবে শুধু গান নয়, ফেরদৌস আরা কথা বলবেন নজরুলের নানা বিষয়ে।
থাকবে নজরুলের গান নিয়ে তাঁর পরিকল্পনা এবং আগামী দিনের অ্যালবাম থেকে শুরু করে সব বিষয়। দুই ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে ফেরদৌস আরা নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধের গান করবেন। অনুষ্ঠানের প্রযোজক সাইফুল ইসলাম জানালেন, সরাসরি এ অনুষ্ঠানে দর্শকেরা চাইলে শিল্পীর সঙ্গে কথাও বলতে পারবেন।|
অনুষ্ঠানটি শুরু হবে আজ রাত ১১টায়, চলবে রাত ১টা পর্যন্ত। নিয়মিতভাবে ‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ।