আজ গান শোনাবেন রিজিয়া পারভীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজিয়া পারভীন
রিজিয়া পারভীন

সংগীতশিল্পী রিজিয়া পারভীন আজ গান শোনাবেন। তবে কোনো মঞ্চে নয়, গাইবেন একটি টেলিভিশন অনুষ্ঠানে। বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে গাইবেন তিনি। ফোনোলাইভ স্টুটিও কনর্সাট হিসেবে পরিচিত এ অনুষ্ঠানটি প্রচার হয় সরাসরি। এতে অতিথির সঙ্গে কথাও বলতে পারেন দর্শকরা। করতে পারবেন গানের অনুরোধ।
শুধু তাই নয়, গানের পাশাপাশি রিজিয়া পারভীন কথা বলবেন তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।