আজ গান শোনাবেন লাইসা আহমদ লিসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরের প্রথম ‘প্রাণের খেলা’য় আজ গান শোনাবেন রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা। সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের এই আয়োজনে এসরাজ বাজাবেন শাস্ত্রীয় সংগীতের শিল্পী অশোক কুমার সরকার।
সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘প্রাণের খেলা’ নিয়মিত আয়োজন করে আসছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির সংগীত বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক জাহিদুল হক জানান, প্রাণের খেলার শুরুর দিকে এভাবে যন্ত্র ও কণ্ঠসংগীতের শিল্পীরা সংগীত পরিবেশন করতেন। গত বছর শুধুই কণ্ঠসংগীত নিয়ে প্রাণের খেলার আয়োজন করা হয়েছে। এ বছর থেকে আবারও যন্ত্র ও কণ্ঠসংগীতের সমন্বয়ে প্রাণের খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।