আজ ছায়ানটে 'প্রাণের খেলা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় বসবে নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে শোনাবেন আনন্দময়ী মজুমদার ও বুলবুল ইসলাম।
অনুষ্ঠানটি সবাই উপভোগ করতে পারবেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন।
আয়োজকদের সূত্র জানায়, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অন্তরের অনুভূতিকে গানে চমত্কারভাবে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ তাঁর গানের কথায় এবং মর্মগ্রাহী সুর ও তালের সম্মিলনে শ্রোতার মনকে জয় করেছেন। তাই এবারের প্রাণের খেলায় রবীন্দ্রনাথের গান শোনানো হবে।