আজ থেকে গান মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০ দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আজ থেকে গান শোনাবেন জনপ্রিয় শিল্পীরা। প্রতিদিন বিকেল চারটায় শুরু হবে ‘এমআইবি-গান মেলা’। তবে মূল গানের আসর জমতে শুরু করবে সন্ধ্যা সাতটা থেকে। গানের ফাঁকে ফাঁকে বাংলাদেশের সংগীতাঙ্গনের গৌরবোজ্জ্বল সময় আর অডিও বাজার নিয়ে কথাও হবে। উপস্থিত থাকবেন গীতিকার, সুরকার, শিল্পী আর গানের কলাকুশলীরা। সবার জন্য উন্মুক্ত ১০ দিনের এই গান মেলার আয়োজন করেছে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)। আজ বিকেল চারটায় শিল্পকলা একাডেমীতে এই মেলা উদ্বোধন করবেন বরেণ্য সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।