আজ থেকে চট্টগ্রামে শাস্ত্রীয় সংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে এ আয়োজন
ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে এ আয়োজন

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে আজ বুধবার চট্টগ্রামে শুরু হচ্ছে ঊনবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন। ভারত ও বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতশিল্পীদের নিয়ে দুই দিনব্যাপী এই জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলনের আয়োজন করেছে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ। এ আয়োজন চলবে আগামীকালও।
আজ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনটি উদ্বোধন করবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি থাকবেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ দ্বিতীয় পর্বে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।
কাল ১৪ জানুয়ারি বিকেল চারটায় ‘সুস্থ সংস্কৃতি, পরিশীলিত মন’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন আলী যাকের। সর্বশেষ পর্ব শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান রাত ১০টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত চলবে।
দুই দিনব্যাপী সম্মেলনে কণ্ঠ ও যন্ত্রসংগীত পরিবেশন করবেন বাংলাদেশের সত্যজিৎ চক্রবর্তী (সেতার), অসিত রায় (কণ্ঠ), মালবিকা দাশ (কণ্ঠ), সালাউদ্দিন শান্তনু (সন্তুর), রাজরূপা চৌধুরী (সরোদ), প্রিয়াঙ্কা গোপ (কণ্ঠ), সবুজ আহমেদ (তবলা), ইফতেখার আলম (তবলা), শান্ত আহমেদ (বেহালা), কামরুল আহমেদ (বাঁশি), লিপু দাশ (কণ্ঠ), মৌমিতা হক (কণ্ঠ), প্রমিত বড়ুয়া (হারমোনিয়াম), পলাশ দেব (তবলা) ও রাজীব চক্রবর্তী (তবলা)। ভারতের যেসব শিল্পী সংগীত পরিবেশ করবেন তাঁরা হলেন শুচিশ্রী রায় (কণ্ঠ), ইন্দ্রদীপ ঘোষ (বেহালা), প্রদীপ ব্যানার্জি (কণ্ঠ), সরিৎ দাশ (তবলা), শুভেন্দু দাশ (তবলা), শ্রুতি পাঠক দাশ (তবলা), দেবাশীষ অধিকারী (হারমোনিয়াম)।