আজ থেকে পদ্মহেম ধামের সাধুসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় শুরু হচ্ছে লালন শাহ বটতলা পদ্মহেম ধামের বার্ষিক সাধুসঙ্গ। চলবে কাল সোমবার পর্যন্ত। দুপুরে সাধুসঙ্গ উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, বিকেলে দরবেশ নহির শাহ লালনের আগমনী বাণীর মধ্য দিয়ে মূল আসর শুরু হবে। এরপর হবে লালন বাণী পরিবেশনের অনুষ্ঠান। অনুষ্ঠানে লালনের বাণী ও দর্শন পরিবেশন করবেন নহির শাহ, রব ফকির, টুনটুন বাউল, সাধন দাস, আরিফ বাউল, মহরম ফকির, ওয়াজ ফকির, বুড়ি ফকিরনি প্রমুখ।