দুপুরে শোনা যাবে পল্লবীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবী সরকার ও প্রদীপ সরকার
পল্লবী সরকার ও প্রদীপ সরকার

আজ শুক্রবার বেলা ২টা ৪৫ মিনিটে দেশ টিভিতে রয়েছে ‘প্রিয়জনের গান’। অনুষ্ঠানটিতে গান শোনাবেন পল্লবী সরকার। এ আয়োজনে তিনি গাইবেন নজরুলসংগীত, পুরোনো দিনের আধুনিক গান, পল্লীগীতি ও লালনগীতি।

পল্লবী রংপুর বেতারের শিল্পী। গান করেন বাংলাদেশ টেলিভিশনেও। এই দুই মাধ্যমে উপরিউক্ত ঘরানার গানগুলো নিয়মিত গাইছেন তিনি। পড়াশোনা শেষ করে এখন শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছেন শিল্পী প্রিয়াঙ্কা গোপের কাছে।

এর আগে তমাল কান্তি লাহিড়ী ও সুজেয় শ্যামের কাছেও গান শিখেছেন তিনি। জানালেন, ঈদে বাংলাদেশ টেলিভিশনেও রয়েছে তাঁর গানের অনুষ্ঠান।
আজ দেশ টিভির ‌‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে তাঁর সঙ্গে আরও গাইবেন প্রদীপ সরকার।