আজ ভারতে গাইবে অরণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরণ্য ব্যান্ডের সদস্যরা l ছবি: সংগৃহীত
অরণ্য ব্যান্ডের সদস্যরা l ছবি: সংগৃহীত

গানের দল অরণ্য গাইবে ভারত-বাংলাদেশ মৈত্রী কনসার্টে। আজ অনুষ্ঠেয় এই কনসার্ট এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে আয়োজন করা হয়েছে। অরণ্যর পাশাপাশি কনসার্টে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছে স্ক্র্যাচ নামের একটি ব্যান্ড। আর কলকাতা থেকে অংশ নেবে গানের দল ক্যাকটাস ও সোলস।
ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের রবীন্দ্রভবনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। গানের দল অরণ্য মৈত্রী কনসার্টে পরিবেশন করবে নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, ফোক গানসহ তাদের কিছু মৌলিক গান। সম্প্রতি এই দলের সদস্য দীপ্ত বলেন, ‘মৈত্রী কনসার্টের আগের আয়োজনগুলোয় বাংলাদেশের অনেক বড় বড় শিল্পী ও গানের দল অংশ নিয়েছে। এবার আমরা সেখানে গাইতে যাচ্ছি। বিষয়টি আনন্দের।’