আজ লালনের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের ৬ জুন জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ‘সেটিং দ্য স্টেজ ২০১৫’ নামের একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেছিল বাংলাদেশি ব্যান্ড লালন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবারই প্রশংসা কুড়িয়েছিল সেদিন লালনের গান। দেশে এসে ব্যান্ডটি পেয়েছিল বন্ধু ও সংগীতাঙ্গনের সবারই অভিনন্দন। আনুষ্ঠানিকভাবে আজ তারা পেতে যাচ্ছে সংবর্ধনা।
‘সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস, বাংলাদেশ’ (এসএমবি) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক। আজ বিকেলে রাজধানীর জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ব্যান্ড লালনের হাতে তুলে দেওয়া হবে একটি সম্মাননা স্মারক। এ বিষয়ে এসএমবির সভাপতি মেহমুদ আফ্রিদি বলেন, ‘জাতিসংঘের সদর দপ্তরে গান গাওয়া আমাদের জন্য আনন্দের ব্যাপার। এসএমবির সদস্য হিসেবে লালনের এটা অনেক বড় অর্জন। এ অর্জনকে আনন্দময় করে তুলতেই এই সংবর্ধনা অনুষ্ঠান।’
বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। লালনের পরিবেশনা দিয়ে শেষ হবে অনুষ্ঠানটি।