আজ শিল্পকলায় শাস্ত্রীয় সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমিতে আজ বাজবে সারেঙ্গি, শোনা যাবে খেয়াল। সন্ধ্যা সাতটায় সেখানে আছে একটি শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা। বাংলাদেশের শিল্পী প্রিয়াঙ্কা গোপ সেখানে গাইবেন গান আর সারেঙ্গি বাজিয়ে শোনাবেন ভারতের আল্লারাখা কলাবন্ত।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হবে এ অনুষ্ঠান। শিল্পকলা একাডেমি আয়োজিত এ সংগীতসন্ধ্যায় সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস।
দুই শিল্পীকে তবলায় সংগত দেবেন সৌমেন সরকার ও ইফতেখার আলম প্রধান। আর হারমোনিয়ামে থাকবেন দেবাশীষ অধিকারী।
সংগীতসন্ধ্যায় স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। এ ছাড়া সেখানে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।