আজ সন্ধ্যায় বন্যার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা

রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও পাঠ করবেন সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে অনুষ্ঠানটি। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।
সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা আজ গাইবেন তাঁর বেশ কিছু পছন্দের রবীন্দ্রসংগীত। গানের ফাঁকে ফাঁকে কিছু নির্বাচিত কবিতার আবৃত্তি ও পাঠ করবেন রণজিৎ বিশ্বাস।
অনুষ্ঠানটি নিয়ে কথা বলার পাশাপাশি বন্যা জানালেন, গত বৃহস্পতিবারই দিল্লি থেকে একটি অনুষ্ঠান শেষ করে ফিরলেন তিনি। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এই অনুষ্ঠানের দিন কয়েক পর তিনি যাবেন লন্ডন। সেখানে অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন ৯ অক্টোবর।