আজ সন্ধ্যায় শচীন দেববর্মনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন দেববর্মন
শচীন দেববর্মন

শচীন দেববর্মনের গান নিয়ে আজ শনিবার সন্ধ্যায় রয়েছে গানের আসর ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’। এই আসরে শচীন দেববর্মনের বেশ কিছু জনপ্রিয় বাংলা গান গেয়ে শোনাবেন কিরণ চন্দ্র রায়, সঞ্জয় রায় ও নাসিমুল মাহবুব রুবেল। তাঁর সুরে হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান শোনাবেন সাব্বির ও রন্টি দাস।
নিয়মিত বাংলা গানের আসরের আয়োজন করে আসছে দ্য ডেইলি স্টার-এর ‘স্টার মেলোডিজ’। এরই ধারাবাহিকতায় শচীন দেববর্মনের ১০৯তম জন্মবার্ষিকী ও ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন। আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটের এই আসর সবার জন্য উন্মুক্ত।