আজ সন্ধ্যায় শুনে আসুন নজরুলের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর খানিকক্ষণ পরই শুরু হচ্ছে নজরুলসংগীতের অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের এই অনুষ্ঠানের গাইবেন নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় ২৭ জন নজরুলসংগীত শিল্পী। একক গানের পাশাপাশি সমবেত সংগীত এবং আবৃত্তি। ব্যস্ত এই নগরে গানগুলো শ্রোতাকে খানিকটা প্রশান্তির পরশ দেবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯ তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা। সন্ধ্যা ৭টার ভেতর পৌঁছালে সবগুলো গান শোনা যাবে। দেরি হয়ে গেলেও বঞ্চিত হবেন না। কেননা গান চলবে প্রায় রাত ১০টা পর্যন্ত।
বাংলাদেশের প্রথিতযশা নজরুলসংগীত শিল্পীদের মধ্যে থাকবেন খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল, সালাউদ্দিন আহমেদ, লীনা তাপসী খান, জোসেফ কমল রড্রিক্স, করিম হাসান খান, সেলিনা হোসেন, ইয়াকুব আলী খান, নাসিমা শাহীন ফ্যান্সি প্রমুখ।