আজ 'কনসার্ট ফর ইনক্লুশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলার মাটিতে শিল্পী কালিদাস কর্মকারের চিত্রকর্মের শিকড় গাঁথা। চিরন্তন বাংলার যাপিত জীবন উঠে এসেছে তাঁর চিত্রকলায়। গত সোমবার থেকে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে চলছে এই শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী—‘পাললিক তাল’। প্রদর্শনীতে স্থান পেয়েছে নানা মাধ্যমের ৩৫টি শিল্পকর্ম। এটি চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

প্রতিবন্ধী মানুষের সুবিধা, অসুবিধা ও সাফল্যের কথা জানান দেওয়ার জন্য বি-স্ক্যান প্রকাশ করে ত্রৈমাসিক পত্রিকা অপরাজেয়। পত্রিকাটি এ বছর উদ্যাপন করছে তাদের দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে আজ তারা রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজন করছে ‘কনসার্ট ফর ইনক্লুশন’। এতে গাইবে গানের দল জলের গান, শহরতলি, আবর্তন, নেফারিয়াস সেন্টিনাল। এ ছাড়া কনসার্টে আরও অংশ নেবেন প্রতিবন্ধী শিল্পীরা। এ আয়োজনে উপস্থিত থাকবেন অভিনেতা ফেরদৌস। আজ বেলা আড়াইটা থেকে শুরু হবে ‘কনসার্ট ফর ইনক্লুশন’। বেলা তিনটায় মঞ্চে উঠবে জলের গান। এ কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব।