আজ 'কনসার্ট ফর ফাইটার্স'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ফাইটার্স’। ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজন উৎসর্গ করা হচ্ছে সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীকে। বেলা দুইটায় শুরু হওয়া এই কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।
‘কনসার্ট ফর ফাইটার্স’ আয়োজনের অন্যতম উদ্যোক্তা তুহিন কান্তি দাস প্রথম আলোকে বলেন, কনসার্টে গান গাওয়ার জন্য রাজি হয়েছে মাকসুদ ও ঢাকা, কফিল আহমেদ, পথিক নবী, কৃষ্ণকলি, শায়ান, মেঘদল, সহজিয়া, মাদল, শহরতলী, সমগীত, চিৎকার, মনোসরণি, লীলা, গানপোকা, সীনা হাসান এবং ব্যান্ড এফ মাইনর।
তুহিন বলেন, আগের মতো এবারও এই অনুষ্ঠানের সঙ্গে কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থাকছে না। টি-শার্ট, স্টিকার ও পোস্টার বিক্রি আর গান গেয়ে চলছে অর্থ সংগ্রহ। সংগৃহীত অর্থের একটি অংশ প্রদান করা হবে গোবিন্দগঞ্জের নির্যাতিত সাঁওতাল সম্প্রদায়কে।