আজ 'দেশে দেশে স্বাধীনতা ও মুক্তির গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠান ‘দেশে দেশে স্বাধীনতা ও মুক্তির গান’ অনুষ্ঠিত হবে আজ। দ্য ডেইলি স্টার-এর নিয়মিত বাংলা গানের আসর ‘স্টার মেলোডিজ’-এর এবারের নিবেদন এটি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্য ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে শুরু হবে অনুষ্ঠানটি। এবারের আয়োজনে গাইবেন মহিউজ্জামান চৌধুরী, দিনাত জাহান, বদরুন্নেসা ডালিয়া ও মাহমুদুল হাসান।
এ ছাড়া ভিডিওতে প্রদর্শিত হবে বিশ্বের অন্যান্য দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ওপর নির্মিত কিছু গানের দৃশ্যায়ন। অনুষ্ঠানটির সমন্বয় ও সঞ্চালনা করবেন সাদিয়া আফরিন মল্লিক।