আজ 'মায়ার মাধুরী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত উলহাস কশলকর
পণ্ডিত উলহাস কশলকর

বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে আজ ঢাকার ফার্মগেটের কেআইবি কমপ্লেক্স অডিটোরিয়ামে বসছে উচ্চাঙ্গসংগীতের আসর ‘মায়ার মাধুরী’।

প্রিংয়াকা গোপ
প্রিংয়াকা গোপ


‘মায়ার মাধুরী’ আসরে প্রথমে খেয়াল পরিবেশন করবেন শিল্পী প্রিংয়াকা গোপ। তাঁর সঙ্গে তবলায় থাকবেন ইফতেখার আলম প্রধান। এরপর পণ্ডিত উদয় ভাওয়ালকরের কণ্ঠে ধ্রুপদসংগীতের সঙ্গে পাখোয়াজ সংগীত করবেন প্রতাপ আওয়াদ। সবশেষে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত উলহাস কশলকর। তাঁকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত সুরেশ তালওয়ালকর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনে পালিত হবে পণ্ডিত উলহাস কশলকরের ৬০তম জন্মদিন।
সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে শিল্পীদের পরিবেশনা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।