আজীবন সম্মাননা পাচ্ছেন বাপ্পী লাহিড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পী লাহিড়ি
বাপ্পী লাহিড়ি

সানফ্রানসিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন ‘ডিসকো ড্যান্সার’খ্যাত ভারতীয় সংগীতপরিচালক ও গায়ক বাপ্পী লাহিড়ি। উৎসবের পর্দা উঠবে আগামী ৭ আগস্ট, চলবে ১৪ আগস্ট পর্যন্ত। এক বিবৃতির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাপ্পী নিজেই।
আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসব থেকে সম্মানিত হবেন জেনে দারুণ খুশি বর্ষীয়ান এ সংগীতশিল্পী। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বললেন, ‘দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেলে ভেতরে দারুণ এক অনুভূতি কাজ করে। তাঁদের ভালোবাসা আমাদের বাঁচিয়ে রাখে। সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
বাপ্পী আরও বলেন, ‘এই আগস্টে অনুষ্ঠেয় সানফ্রানসিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
নতুন অ্যালবাম ‘স্লামস্টারস’ নিয়েও কথা বলেছেন বাঙালি বংশোদ্ভূত প্রখ্যাত এ সংগীতশিল্পী। এটিকে স্বপ্নের অ্যালবাম উল্লেখ করে তিনি বলেন, ‘৩৬ বছর ধরে মুম্বাইয়ে আছি। ‘‘স্লামস্টারস’’ আমি উৎ​সর্গ করেছি ছোট্ট শিশুদের যাদের হৃদয়ে আগুন আর ঠোঁটে সুর।’
‘স্লামস্টারস’ গানের ভিডিও দেখতে ক্লিক করুন