আট বছর পর মিশ্র বালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালাম
বালাম

২০০৬ সালে একটি মিশ্র অ্যালবাম করেছিলেন বালাম। নাম প্রেম শিকারি। অ্যালবামটির কিছু গান ওই সময় বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর বালাম নিজের একক অ্যালবাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। প্রকাশিত হয় চারটি একক অ্যালবাম। এবার আবার মিশ্র অ্যালবাম তৈরি করছেন। অ্যালবামে থাকছে চারজন শিল্পীর আটটি গান।
বালাম বলেন, সবগুলো গানের কথা চূড়ান্ত হয়েছে। সুর ও সংগীতায়োজনের কাজও শেষ। কিছুদিনের মধ্যে শিল্পীদের কণ্ঠ ধারণের কাজ শুরু করব। এই অ্যালবামে গান করবেন দুই প্রজন্মের শিল্পী।’
অ্যালবামের গান নিয়ে বলেন, ‘বর্তমান সময়ে গানের যে ধারাটা চলছে, আমি তা থেকে পুরোপুরি বেরিয়ে এসে নতুন কিছু করছি। মডার্ন, ক্ল্যাসিক্যাল এবং প্রাচ্য ও পাশ্চাত্যের একটি মিশ্রণ থাকবে। নতুন কিছুর সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে চাই।’