আধুনিক গানের শিল্পীরা গাইলেন রবীন্দ্রসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভালো যদি বাসো সখী’ অনুষ্ঠানে সুমনা হক
‘ভালো যদি বাসো সখী’ অনুষ্ঠানে সুমনা হক

কবিগুরুর ৭৫তম প্রয়াণ দিবস সামনে রেখে বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে গানের অনুষ্ঠান ‘ভালো যদি বাসো সখী’। এতে যাঁরা রবীন্দ্রসংগীত গেয়েছেন, তাঁরা সবাই আধুনিক গানের শিল্পী। গতকাল বুধবার রাতে বিটিভির স্টুডিওতে গানগুলোর দৃশ্য ধারণের কাজ শেষ হয়।

‘ভালো যদি বাসো সখী’ অনুষ্ঠানে যাঁরা রবীন্দ্রসংগীত গেয়েছেন, তাঁরা হলেন সৈয়দ আবদুল হাদী, রফিকুল আলম, সামিনা চৌধুরী, সুমনা হক, রুমানা ইসলাম ও নারগিস রহমান। তাঁরা গেয়েছেন ‘যখন ভাঙল মিলন-মেলা’, ‘বাদল ধারা হলো সারা’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী’, ‘মধুর, তোমার শেষ যে নাই’ ও ‘বাদল দিনে’।
সৈয়দ জামানের প্রযোজনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবির বকুল।
অনুষ্ঠানটি নিয়ে সৈয়দ জামান বলেন, ‘আমরা সব সময় রবীন্দ্রসংগীতশিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে অভ্যস্ত। কিন্তু আধুনিক গানের অনেক শিল্পীও খুব ভালো রবীন্দ্রসংগীত গেয়ে থাকেন। ভিন্নধর্মী চিন্তাভাবনা থেকে আমাদের এই আয়োজন। পাশাপাশি গুণী শিল্পীদের প্রতি সম্মাননা জানানোর কাজটিও করার সুযোগ হলো।’

‘ভালো যদি বাসো সখী’ অনুষ্ঠানে সামিনা চৌধুরী
‘ভালো যদি বাসো সখী’ অনুষ্ঠানে সামিনা চৌধুরী