আবার সেরা অ্যাডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেল
অ্যাডেল

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রোববার অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের আসর। এতে তিনটি বিভাগে পুরস্কার জিতেছেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল।
তিনি পেয়েছেন সেরা শিল্পীর, নারীদের বিভাগে সেরা শিল্পীর ও বিলবোর্ড টপ টু হান্ড্রেড শিল্পীর পুরস্কার। ভক্তদের ভোটে চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন মার্কিন গায়িকা রিয়ান্না। কানাডীয় তারকা জাস্টিন বিবার পেয়েছেন সেরা পুরুষ শিল্পী পুরস্কার। তা ছাড়া এ আয়োজনে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন আরঅ্যান্ডবি ঘরানার কানাডীয় শিল্পী দ্য উইকেন্ড।
অনুষ্ঠানের শুরু হয় জনপ্রিয় তারকা ব্রিটনি স্পিয়ার্সের পরিবেশনার মধ্য দিয়ে। তিনি গেয়ে শুনিয়েছেন নিজের বেশ কিছু জনপ্রিয় গান। আরও গান করেন কিশা, ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্স ও সেলিন ডিওন। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শ্রদ্ধা জানানো হয় সংগীতের প্রয়াত তারকাদের। একেকটি অংশের ফাঁকে ফাঁকে স্মরণ করা হয়েছে আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় পপতারকা প্রিন্সকে। কানাডীয় শিল্পী দ্য উইকেন্ড নিজের পুরস্কারটি প্রিন্সের নামে উৎসর্গ করেছেন। কিংবদন্তি তারকা বব ডিলানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিলানের জনপ্রিয় কিছু গান গেয়ে শুনিয়েছেন কিশা।
এ আসরে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় কানাডীয় সংগীত কিংবদন্তি প্রয়াত রেনে আনজেলিকে। তাঁর পুরস্কারটি গ্রহণ করেন তাঁর স্ত্রী শিল্পী ও তারকা সেলিন ডিওন। পুরস্কার গ্রহণের সময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘দুঃখিত, আমি আপনাদের সামনে কাঁদতে চাইনি।’
অনুষ্ঠানের শেষে প্রিন্সের ‘নাথিং কম্পেয়ারস টু ইউ’ ও ‘পারপল রেইন’ গানের সঙ্গে কোরিওগ্রাফিক নাচ পরিবেশন করেন ম্যাডোনা। বিলবোর্ড ও ইয়াহু