আবার 'রাগা অ্যান্ড রিদম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্ত্রীয় সংগীতের আসর ‘রাগা অ্যান্ড রিদম’-এর তৃতীয় আসর বসছে আগামীকাল শনিবার, ছায়ানট মিলনায়তনে। পেশকার কালচারাল ফোরামের এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশি রেস্তোরাঁ খোঁজার একটি মোবাইল অ্যাপ ‘ভোজনামা’।
এবার এ আসরে কলকাতার সংগীত রিসার্চ একাডেমির স্কলার শিল্পী তাপস দত্ত শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন। বাংলাদেশের চট্টগ্রামের এই তরুণ শিল্পী বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। তাঁর সঙ্গে তবলায় সংগত করবেন শিল্পী অশোক পাল।
অনুষ্ঠান শুরু হবে তরুণ শিল্পী মৃত্যুঞ্জয় দাসের বাঁশি দিয়ে। আর শেষ পরিবেশনায় থাকবে সেতার-সরোদ যুগলবন্দী। সেতারে বাংলাদেশের এবাদুল হক ও সরোদে ভারতের ত্রৈলী দত্ত। দুটো পরিবেশনাতেই তবলায় সংগত করবেন তরুণ শিল্পী মীর নাকিবুল ইসলাম।
আগামীকাল সন্ধ্যা ছয়টায় বসবে শাস্ত্রীয় কণ্ঠ ও যন্ত্রসংগীতের এই আসর।