আবারও মা হলেন কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কার্দাশিয়ান ও কাইনে ওয়েস্ট
কিম কার্দাশিয়ান ও কাইনে ওয়েস্ট

মার্কিন র‍্যাপার কাইনে ওয়েস্ট এবং মার্কিন মডেল ও টিভি তারকা কিম কার্দাশিয়ানের ঘরে এসেছে নতুন অতিথি। ৫ ডিসেম্বর মা হয়েছেন কিম কার্দাশিয়ান। খুদে ব্লগসাইট টুইটারে এক টুইট বার্তায় এই রিয়েলিটি শো তারকা তাঁর মা হওয়ার এ খবর জানিয়েছেন। কাইনে-কিম দম্পতির এটি দ্বিতীয় সন্তান। ২০১৩ সালে তাঁদের প্রথম সন্তান ‘নর্থ’ ওয়েস্টের জন্ম হয়।

কিম কার্দাশিয়ান টুইটারে তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘আমি আর কাইনে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।’ এর নিচে দুজনের হাতে হাত রাখা একটি ছবিসহ লিংকও প্রকাশ করেছেন কিম।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে কিম কার্দাশিয়ান আরও জানিয়েছেন, তিনি ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

কিম কার্দাশিয়ান
কিম কার্দাশিয়ান



প্রসঙ্গত, এবারে মা হওয়ার কিছুদিন আগে স্বামী কাইনে ওয়েস্টের কাছ থেকে এক মিলিয়ন ডলার মূল্যের একটি হিরের হার (পুশ প্রেজেন্ট) উপহার পেয়েছিলেন কিম। তাঁর প্রথম সন্তান নর্থ ওয়েস্টের জন্মের আগেও স্বামী কাইনে ওয়েস্টের কাছ থেকে পেয়েছিলেন এক ‘বিশেষ উপহার’। সেবার কিমকে হাত ভর্তি করে সোনার বালা উপহার দিয়েছিলেন কাইনে। যার মূল্য ছিল সে সময় ৬৫ হাজার ডলার। সেই ছবিও টুইটারে পোস্ট করেছিলেন কিম।

তবে কাইনে ওয়েস্ট যে তাঁর সন্তানের মাকে এক মিলিয়ন ডলারের হিরের হার কিনে দিয়েও আনন্দে ভাসছেন সেটা দুজনের তোলা আলোকচিত্রে স্পষ্ট ফুটে উঠেছে। সন্তানের চাইতে বড় উপহার আর কিবা হতে পারে। কিম তো তাঁকে সেই সেরা উপহারটিই দিয়েছেন। টুইটার। টাইমস অব ইন্ডিয়া। ইয়াহু নিউজ।