আমাদের সানু স্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেবলই স্মৃতি: বাবার সঙ্গে (বাঁ থেকে) স্বাগতা, সন্ধি ও সভ্যতা ছবি l সংগৃহীত
কেবলই স্মৃতি: বাবার সঙ্গে (বাঁ থেকে) স্বাগতা, সন্ধি ও সভ্যতা ছবি l সংগৃহীত

ঢাকার শিশু একাডেমীতে শিশুদের নিয়মিত গানের ক্লাস নিতেন সংগীতশিক্ষক খোদাবক্স সানু। গত শুক্রবারও শিশু একাডেমীতে গান শেখাতে গিয়েছিলেন। গান শেখানোর একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রয়াত এই গুণী ব্যক্তিত্বকে স্মরণ করেছেন তাঁরই দুই শিক্ষার্থী তাহসান ও কনা।

তাহসান
তাহসান

তাহসান
১৯৮৬ সালে গান শেখার জন্য মা আমাকে শিশু একাডেমীতে ভর্তি করিয়ে দেন। প্রথম ক্লাসে স্যার হিসেবে পাই খোদাবক্স সানুকে। তিনি খুব হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। সারাক্ষণ স্যারের চেহারায় হাসি লেগেই থাকত। স্যারের পাঠদানপদ্ধতি ছিল খুবই মজার। গানের প্রতি প্রথম ভালো লাগাটা সানু স্যারের কারণেই। তিনি খুব মজা করে গান শেখাতেন। তিনি ছাড়া আমার শিল্পী হিসেবে পরিচিতি পাওয়া মুশকিল ছিল।
তিন বছর তাঁর কাছে গান শিখেছি। স্যার নেই ভাবতেই পারছি না। চোখের সামনে এখনো তাঁর সেই হাস্যোজ্জ্বল চেহারা শুধু ভাসছে।

কনা
কনা

কনা
ছোটবেলায় শিশু একাডেমীতে গান শিখতে যেতাম। সেখানেই আমি শিক্ষক হিসেবে পাই খোদাবক্স সানুকে। দুই বছর তাঁর কাছে গান শিখেছি। একটা সময় আমি তাঁর পরিবারের মানুষের মতো হয়ে গিয়েছিলাম। তাঁরই বড় মেয়ে স্বাগতা আমার বন্ধু। সেই সুবাদে স্বাগতাদের বাসায় আমার প্রায়ই যাওয়া হতো। স্বাগতা তাঁর বাবাকে বাপি বলে ডাকত। সে জন্য আমিও তাঁকে বাপি বলে ডাকতাম। তিনিও আমাকে তাঁর মেয়ের মতোই স্নেহ করতেন। তাঁর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।