আমার ছেলে হবে ভারতীয়: আদনান সামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনসার্টে গান গাইছেন আদনান সামি
কনসার্টে গান গাইছেন আদনান সামি

পাকিস্তানি সংগীত তারকা আদনান সামি। বেশ কিছুদিন আগেই ভারতীয় নাগরিক হয়েছেন তিনি। এ খবর বেশ পুরোনো। নতুন খবর হলো, তাঁর সন্তানেরাও হবে ভারতীয়। ‘বোম্বে টাইমস’কে দেওয়া এক সাক্ষাত্কারে উপমহাদেশের বিখ্যাত এই সংগীত তারকা এমনটাই জানালেন।

যেহেতু আদনান সামি এখন ভারতীয়, সুতরাং তাঁর সন্তানেরাও হবে ভারতীয়। এমনটা হওয়ায়ই স্বাভাবিক। কিন্তু তাঁর সন্তানদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছিল। কারণ, তাঁর স্ত্রীর পরিচয়টা একটু ভিন্ন। বর্তমান স্ত্রী রয়া সামি খান একজন আফগান বংশোদ্ভূত জার্মানি মেয়ে। এবার ভক্তদের সব দ্বিধার অবসান ঘটিয়ে সামি জানিয়ে দিলেন তাঁর ইচ্ছা। সামি বলেন, যদিও তাঁরা বিভিন্ন জাতিভুক্ত, কিন্ত তাঁরা হয়ে উঠবে এক একজন দেশি (ভারতীয়) জার্মান। তাঁর মাও পুরোপুরি দেশি। এখানকার বিরিয়ানি তো তাঁর বেশ পছন্দের।
ভারতীয় নাগরিক হওয়ায় বেশ খুশি এ সংগীত তারকা। এর আগে তাঁকে প্রতিবার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারতে থাকতে হতো, যা ছিল খুবই বিরক্তিকর। সামি বলেন, ‘ভারতীয় নাগরিক হওয়া আমার কাছে দারুণ একটি বিষয়। আমি একদিন আমার সন্তানদের বলব, এই নাগরিক হওয়ার পেছনের দিনগুলো কত খারাপ ছিল। ইনশা আল্লাহ, তারা ভারতীয় হয়েই বড় হবে।’
বোম্বে টাইমস