আর্থিক জটিলতা মিটলে ব্যাংকক যাবেন লাকী আখান্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকী আখান্দ
লাকী আখান্দ

গুরুতর অসুস্থ সংগীতকার লাকী আখান্দকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সেখানকার পায়থাই হাসপাতালে তাঁকে নেওয়া হচ্ছে বলে জানান বড় মেয়ে মাম মিনতী। তবে লাকী আখান্দকে কবে নাগাদ ব্যাংকক নেওয়া হবে তা নির্ভর করছে আর্থিক জটিলতা সমাধানের ওপর।
জানা গেছে, লাকী আখান্দের চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি চিঠি পাঠিয়েছেন তাঁর শুভাকাঙ্খিরা।
লাকী আখান্দকে গত ১ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে আছেন তিনি।
মিনতী বলেন, ‘সবার পরামর্শে দ্রুত বাবাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। দেশবাসী সকলের কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই।’
লাকী আখান্দ অসংখ্য বাংলা গানের সুরস্রষ্টা। ‘আমায় ডেক না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘কে বাঁশি বাজায় রে’ গানগুলোতে তার ছোঁয়া পাওয়া গেছে।